1 Answers

উদ্দীপকে মি. তানভীরের দক্ষতা শ্রমিক আন্দোলন থেকে প্রতিষ্ঠানকে রক্ষা করেছে- এর সাথে আমি একমত।

দক্ষতা বলতে কার্যসম্পাদনের সামর্থ্য বা কৌশলকে বোঝায়। যোগাতা ও অভিজ্ঞতার সংমিশ্রণে দক্ষতা গড়ে ওঠে। সবচেয়ে কম সময়ে মানসম্মত কার্যসম্পাদনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনই হলো ব্যবস্থাপনার দক্ষতা।

উদ্দীপকে মি. তানভীরের সমস্যা অনুধাবনের দক্ষতা শ্রমিক আন্দোলন । থেকে প্রতিষ্ঠানকে রক্ষা করেছে। কোনো সমস্যা ও এর প্রকৃতি দ্রুত আঁচ করতে পারার সামর্থ্যকেই সমস্যা অনুধাবনের দক্ষতা বলে। উদ্দীপকে মি. তানভীর বুঝতে পেরেছেন শ্রমিক-কর্মীদের মধ্যে বেতন- ভাতা নিয়ে কিছুটা অসন্তোষ রয়েছে। ইতোমধ্যে পার্শ্ববর্তী আরেকটা শিল্পে কর্মীদের বেতন-ভাতা বাড়ানোর চিন্তা-ভাবনা চলছে জানতে পেরে তিনি মালিক পক্ষকে বুঝিয়ে কর্মীদের বেতন-ভাতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছেন। একটা প্রতিষ্ঠান চালাতে যেয়ে ব্যবস্থাপকদেরকে প্রতিনিয়তই ছোট বড় নানান ধরনের সমস্যা মোকাবিলা করতে হয়। সমস্যার প্রকৃতি এমন যে, এটাকে বুঝে শুরুতেই তা সমাধান করা গেলে ভবিষ্যতে সেটি বড় বিড়ম্বনার কারণ হতে পারে না।

সুতরাং উদ্দীপকের সমস্যা অনুধাবনের দক্ষতা শ্রমিক আন্দোলন থেকে প্রতিষ্ঠানকে রক্ষা করেছে এর সাথে আমি একমত। অধ্যায়-২

4 views

Related Questions