1 Answers
নিয়মতান্ত্রিক জীবনযাপনের মাধ্যমেই উচ্চ রক্তচাপ প্রতিরোধ করা সম্ভব।
সামিন সাহেব চর্বিযুক্ত মাংস এবং তেলজাতীয় খাবার খেতে বেশি পছন্দ করেন। কিন্তু এ ধরনের খাবার উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়। তাই সামিন সাহেবকে এসব খাবার বর্জন করতে হবে। এর পাশাপাশি তাকে প্রোটিনযুক্ত খাদ্য গ্রহণ করতে হবে। এছাড়া তার খাদ্যে লবণের পরিমাণ কমাতে হবে। বেশি মশলাযুক্ত খাদ্য, উত্তেজক পানীয় যেমন চা, কফি, মদ, বিয়ার ইত্যাদি পরিহার করতে হবে। অত্যধিক ধুমপান উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়। তাই সুস্থতার জন্য সামিন সাহেবকে ধুমপান করা থেকে বিরত থাকতে হবে।
যেসব খাদ্যে সোডিয়াম বেশি থাকে সেসব খাদ্য বাদ দিতে হবে। যেমন- গরুর মাংস, যকৃত, নোনতা খাবার, পনির, চিপস, টিনজাত খাবার, আচার, চাটনি, বেকিং পাউডার, দুধ, ডিম, ডাল প্রভৃতি। সামিন সাহেবকে ভাত, রুটি, আটা ইত্যাদি কম গ্রহণ করতে হবে। ভিটামিন ও খনিজ লবণ সরবরাহের জন্য যথেষ্ট পরিমাণ শাকসবজি, ফল ও ফলের রস গ্রহণ করতে হবে। এছাড়া তিনি লৌহ ও আয়রনযুক্ত ট্যাবলেট গ্রহণ করতে পারেন। এর পাশাপাশি তাকে প্রচুর তরল খাদ্য ও পানি গ্রহণ করতে হবে।
উপরোক্ত নিয়মকানুনগুলো সঠিকভাবে মেনে চললেই সামিন সাহেব উচ্চ রক্তচাপের ঝুঁকি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। এজন্য সামিন সাহেবের সুস্থতার জন্য নিয়মতান্ত্রিক জীবনযাপন প্রয়োজন।