1 Answers

হ্যাঁ, রিশুর মায়ের মন্তব্যের সাথে আমি একমত।

সঠিক শিক্ষার অভাবেই তার ছেলে অস্বাভাবিক আচরণ করছে। সঠিক শিক্ষা ব্যক্তির শরীর, মন ও আত্মার সমন্বিত বিকাশ ঘটায়। ফলে সে পূর্ণাঙ্গ মানুষে পরিণত হয়। শিক্ষার মাধ্যমে একজন ব্যক্তি সচ্চরিত্রবান, খোদাভীরু, দেশপ্রেমিক ও দায়িত্বশীল ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠে। একটা ছেলের দৈনন্দিন জীবনের চালচলন, উঠাবসা, আচার-ব্যবহার, লেনদেন সবকিছুই শিক্ষার দ্বারা পরিবর্তিত হয়। রিশু তার লেখাপড়া ত্যাগ করে বন্ধুদের সাথে আড্ডা দেওয়াতে তার মধ্যে দায়িত্ববোধের অভাব লক্ষ করা যায়। যা মানুষের মধ্যে নৈতিক শিক্ষার মাধ্যমে তৈরি হয়। শিক্ষা ও নৈতিকতার সমন্বয়েই এ শিক্ষা লাভ করা যায়। অন্যথায় তা মানুষের মনুষ্যত্ব বিকশিত করে না।

সুতরাং আমি মনে করি, রিশুর অধঃপতনের পিছনে ইসলামি শিক্ষার অভাব দায়ী। ইসলামি শিক্ষার মাধ্যমে রিশুর ব্যবহারকে বিকশিত করে পূর্ণাঙ্গতা দেওয়া সম্ভব। কেননা ইসলামি শিক্ষার অন্যতম উদ্দেশ্য হলো মানুষের শিক্ষা দেওয়া।

5 views

Related Questions