1 Answers
উদ্দীপকে দুলালের ম্যাচের সদস্যদের ধারণাকে নিয়মসংক্রান্ত প্রকল্প বা বস্তুবিন্যাস সংক্রান্ত প্রকল্প বলা যায় না। -কথাটির সাথে আমি একমত। এর পক্ষে আমার যুক্তি উপস্থাপন করা হলো-
* নিয়মসংক্রান্ত প্রকল্প (Hypothesis Concerning Law) : অনেক সময় কোনো ঘটনাকে ব্যাখ্যা করতে গিয়ে ঘটনাটি সংঘটনের ক্ষেত্রে প্রযোজ্য নিয়ম সম্পর্কে আমরা অনুমান করি। বস্তুত অনেক ক্ষেত্রে একটি ঘটনা কার দ্বারা এবং কোন পরিস্থিতিতে সংঘটিত হয়েছে তা জানা থাকলেও ঘটনাটি কোন নিয়মে সংঘটিত হয়েছে সে সম্পর্কে আমরা জানতে পারি না। আর এরূপ ক্ষেত্রেই নিয়মসংক্রান্ত প্রকল্প গঠন করা হয়; যেমন: টেবিলে রাখা ঘড়িটি না পেয়ে আমরা বুঝতে পারলাম বাড়ির কাজের ছেলে ঘড়িটি চুরি করেছে। কিন্তু আমরা বুঝতে পারি না, বাড়িতে লোকজন থাকা সত্ত্বেও সে কীভাবে বা কোন পদ্ধতিতে চুরি করেছে। আর এই চুরির পদ্ধতি সম্পর্কেই 'নিয়মসংক্রান্ত প্রকল্প' গঠন করা হয়। আবার জোয়ার-ভাটা, গ্রহ-নক্ষত্রের গতিপ্রকৃতি কিংবা জড় বস্তুর ভূপৃষ্ঠে পতন ইত্যাদি বিষয় নিউটনের জানা থাকলেও তিনি জানতে পারেননি কোন নিয়মে ঘটনাগুলো ঘটেছে। আর এ ক্ষেত্রেই তিনি প্রকল্প হিসেবে মাধ্যাকর্ষণ শক্তির কথা উল্লেখ করেন, যা আবিষ্কৃত হয়েছে নিয়মসংক্রান্ত প্রকল্পের মাধ্যমে।
* বস্তুবিন্যাস সংক্রান্ত প্রকল্প (Hypothesis Concerning Collocation): অনেক সময় কোনো ঘটনাকে ব্যাখ্যা করতে গিয়ে পারিপার্শ্বিক বস্তু বা ঘটনাবলির সমাবেশকে কারণ হিসেবে অনুমান করা হয়। বস্তুত অনেক ক্ষেত্রে একটি ঘটনা কার দ্বারা এবং কোন পদ্ধতিতে সংঘটিত হয়েছে, তা জানা থাকলেও ঘটনাটি কোন ধরনের বস্তুবিন্যাস বা ঘটনার সমাবেশের ফলে ঘটেছে, সে সম্পর্কে আমরা জানতে পারি না। আর এরূপ ক্ষেত্রেই প্রণীত হয় 'বস্তুবিন্যাস সংক্রান্ত প্রকল্প'; যেমন: আলমারি থেকে টাকা চুরি হওয়ায় আমরা বুঝতে পারলাম বাড়ির কাজের ছেলেটি চাবি দিয়ে আলমারি খুলে টাকা চুরি করেছে। কিন্তু আমরা বুঝতে পারি না, বাড়িতে লোকজন থাকা সত্ত্বেও কোন ধরনের পরিস্থিতির সুযোগে সে কাজটি করেছে। আর এরূপ ক্ষেত্রেই 'বস্তুবিন্যাস সংক্রান্ত প্রকল্প' গঠন করা হয়।
কিন্তু উদ্দীপকে এ দুটি প্রকল্পের একটিরও প্রতিফলন ঘটেনি। উদ্দীপকে উক্ত ঘটনার কারণ আবিষ্কারের ক্ষেত্রে দুলালের মেসের সদস্যরা যার দ্বারা চুরি হয়েছে সেই ব্যক্তি সম্পর্কে অনুমান করছে।
সুতরাং বলা যায়, উদ্দীপকে দুলালের ম্যাচের সদস্যদের ধারণায় কর্তাসংক্রান্ত প্রকল্পের প্রতিফলন ঘটেছে, নিয়মসংক্রান্ত বা বস্তুবিন্যাস সংক্রান্ত প্রকল্পের প্রতিফলন ঘটেনি।