1 Answers
উদ্দীপকে জনাব তায়েফ প্রতিষ্ঠানের সমস্যা সমাধানে কর্মীদের প্রশিক্ষণ প্রদানের কথা ভাবছেন। যার সাথে আমি সম্পূর্ণ একমত।
প্রশিক্ষণ হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীকে বিশেষ কাজে দক্ষ করে তোলার প্রচেষ্টা নেওয়া হয়। এর মাধ্যমে কর্মীর কোনো নির্দিষ্ট কার্যসম্পাদনের আগ্রহ, দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধি করা হয়।
উদ্দীপকে জনাব তায়েফ বাহ্যিক উৎস হতে কর্মী নিয়োগ দেন। এক্ষেত্রে তিনি অনেক যাচাই-বাছাই করেন। কিন্তু তারপরও প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়ছে না বরং ব্যয় বৃদ্ধি পাচ্ছে। তার মতে কর্মী নিয়োগের পাশাপাশি কর্মীদের দক্ষতা বাড়ানোর জন্য কর্মীদের প্রশিক্ষণদানের কথা ভাবছেন। প্রশিক্ষণের ফলে নতুন কর্মীরা কাজের পরিবেশ ও কাজ সম্পর্কে ধারণা পাবে। আবার পুরনো কর্মীরাও অভিজ্ঞ হবে। ফলে পরবর্তীতে এসব কর্মী দক্ষভাবে কাজ করায় জনাব তায়েফের প্রতিষ্ঠানে উৎপাদনশীলতা বাড়বে বলে আমি মনে করি।
তাই জনাব তায়েফের প্রশিক্ষণ প্রদানের ভাবনার সাথে আমি একমত।