1 Answers

উদ্দীপকের সমস্যা সমাধানে প্রধান কার্যালয়ের সমন্বয়ের নমনীয়তার নীতি গ্রহণ করা উচিত।

চিন্তা, কাজ ও পদ্ধতিতে প্রয়োজনে পরিবর্তন এনে প্রচেষ্টাকে লক্ষ্যাভিমুখী করার নীতিকেই নমনীয়তার নীতি বলে। সমন্বয় কার্যকে ফলদায়ক করার জন্য এ কাজে প্রয়োজনীয় নমনীয়তার সুযোগ থাকা উচিত। পরিবর্তিত পরিস্থিতিতে সমন্বয় কৌশল পরিবর্তন করতে হতে পারে। তাই প্রয়োজনে যাতে সমন্বয়ের পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন সাধন করা যায়, সেদিকে নজর দেওয়া আবশ্যক। প্রয়োজনে আনুষ্ঠানিক নিয়ম-নীতিকে এড়িয়ে যাতে এক বিভাগ অন্য বিভাগের সাথে দ্রুত সমন্বয়সাধন করতে পারে তারও ব্যবস্থা থাকা আবশ্যক।

উদ্দীপকে মধুমতি প্লাস্টিক কারখানার তিনটি ইউনিট যথাক্রমে কুড়িগ্রাম, দিনাজপুর ও বগুড়ায় অবস্থিত। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় রংপুর থেকে ইউনিট ব্যবস্থাপকগণকে উৎপাদন ও বণ্টন কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক-নির্দেশনা পত্রবাহক, ডাক ও কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকেন। ফলে অনেক নির্দেশনাই দেরিতে পৌছে এবং নির্দেশনা বাস্তবায়নে বিলম্ব ঘটে। ফলে উৎপাদন ও বণ্টন ব্যাহত হচ্ছে। এ অবস্থা থেকে উত্তোরণের জন্য ইউনিট ব্যবস্থাপকগণ প্রধান কার্যালয়ে কম্পিউটার ক্রয় ও ইন্টারনেট সংযোগের অনুমোদন চান।

কম্পিউটার ক্রয়ের বিষয়টি প্রতিষ্ঠানের বিদ্যমান নীতিমালায় না থাকলেও প্রতিষ্ঠানের স্বার্থে নমনীয়তার নীতি অনুসরণ করে প্রধান কার্যালয়ের উচিত ইউনিট, ব্যবস্থাপকগণের প্রস্তাবকে অনুমোদন দেওয়া। এর ফলে ইউনিট ব্যবস্থাপকগণ প্রধান কার্যালয়ের দিক-নির্দেশনা ও সিদ্ধান্ত সঠিক সময়ে বাস্তবায়ন করতে পারবে। ফলে উৎপাদন ও বণ্টন নিশ্চিত হবে। তাই বলা যায়, উদ্দীপকের সমস্যা সমাধানে প্রধান কার্যালয়ের সমন্বয়ের নমনীয়তার নীতি গ্রহণ করা উচিত।

5 views

Related Questions