1 Answers

নেতৃত্বের সাফল্যের জন্য উদ্দীপকে উল্লিখিত গুণাবলি যথেষ্ট নয়। নেতৃত্ব হলো এমন একটি কৌশল যার মাধ্যমে অধীনস্থ কর্মীরা আস্থার সাথে স্বতঃস্ফূর্তভাবে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে তৎপর হয়। ব্যবস্থাপক তথা নেতাকে ঘিরেই প্রতিষ্ঠানের যাবতীয় কার্য আবর্তিত হয়। সঠিক নেতৃত্বের ওপরই নির্ভর করে প্রাতিষ্ঠানিক সাফল্য। তাই নেতৃত্বের ক্ষেত্রে একজন নেতাকে আত্মবিশ্বাস, দূরদর্শিতা, উত্তম আচরণ, ধৈর্য, পরিশ্রমী, সাহসী ও দৃঢ় মনোবল, যোগাযোগ নৈপুণ্য, সাংগঠনিক জ্ঞান ও দক্ষতা প্রভৃতি বহুগুণের অধিকারী হতে হয়। উদ্দীপকে আশিক তার আত্মবিশ্বাস, দূরদর্শিতা এবং কর্মীদের সাথে উত্তম আচরণের ফলে ব্যবসায়ে সফলতা লাভ করেন। তিনি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কর্মীদের অংশগ্রহণের সুযোগ দেওয়ায় প্রতিষ্ঠানে উৎপাদনশীলতা ও পণ্যের গুণগত মান বৃদ্ধি পেয়েছে এবং তার বেকারিতে উৎপাদিত পণ্যের বাজার আশে-পাশের এলাকাতে সম্প্রসারিত হচ্ছে। কিন্তু নেতৃত্বের সাফল্যের ক্ষেত্রে এসব গুণাবলি যথেষ্ট নয়। এসব গুণাবলির সাথে সাথে ধৈর্য, পরিশ্রমী, সাহসী ও দৃঢ় মনোবল, যোগাযোগ নৈপুণ্য, সাংগঠনিক জ্ঞান ও দক্ষতা প্রভৃতি বহুগুণের অধিকারী হতে হয়। তবেই একজন ব্যক্তির নেতৃত্বের ক্ষেত্রে সফলতা আসবে। সুতরাং নেতৃত্বের সাফল্যের জন্য উদ্দীপকে উল্লিখিত গুণাবলিই যথেষ্ট নয়।

5 views

Related Questions