1 Answers

উদ্দীপকে উল্লিখিত উপায়ে অর্থাৎ সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে প্রকল্প বাস্তবায়ন সম্ভব বলে আমি মনে করি। সরকারি-বেসরকারি যৌথ অর্থায়নে ও সহযোগিতায় প্রতিষ্ঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায় কার্যক্রমকে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব ব্যবসায় বলে।

উদ্দীপকে উল্লিখিত প্রকল্পগুলোর মালিক সরকার হওয়ায় এগুলোর পরিচালনার দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাগণ এগুলোর সাথে নিজস্ব স্বার্থ জড়িত না থাকায় দুর্নীতির মাধ্যমে নিজের স্বার্থ হাসিলে তৎপর থাকে। ফলে প্রকল্পগুলোর বাস্তবায়ন ব্যাহত হয়। প্রকল্পগুলো যদি সরকারি মালিকানায় বেসরকারি তত্ত্বাবধানে আনা হয় তাহলে তত্ত্বাবধানের দায়িত্বপ্রাপ্ত লোকজন সার্বক্ষণিক নজর রাখার ফলে দুর্নীতির সুযোগ থাকবে না। ফলে প্রকল্পগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত হবে।

সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত উপায়ে অর্থাৎ সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে প্রকল্প বাস্তবায়ন সম্ভব বলে আমি মনে করি।

5 views

Related Questions