1 Answers

উদ্দীপকে রেখার ক্ষেত্রে গৃহীত ব্যবস্থা অর্থাৎ পুলিশ প্রশাসনের ভূমিকা অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।

পুলিশ প্রশাসন হচ্ছে প্রত্যক্ষ আইন প্রয়োগকারী সংস্থা। পুলিশকে তার কর্তব্য পালনে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার পরিচয় দিতে হবে এবং এজন্য তার কর্মের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। অপরাধী গ্রেফতার, অপরাধের কারণ অনুসন্ধান করা, প্রতিবেদন প্রণয়ন ও আদালতে অপরাধীকে সোপর্দ করা; সর্বোপরি আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীকে সকল প্রভাব থেকে মুক্ত থেকে সততার সঙ্গে অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখতে হবে। এতে অপরাধের মাত্রা অনেকখানি কমে আসবে। অপরাধ দমনে আইনের যথাযথ ও সুষ্ঠু প্রয়োগ নিশ্চিত করতে হবে। আইন প্রয়োগে সমস্যার সৃষ্টি হলে প্রয়োজনে উক্ত আইনের সংস্কার করতে হবে।

তাই বলতে পারি, উল্লিখিত পদক্ষেপ বা ব্যবস্থাগুলো যদি পুলিশ প্রশাসন সঠিকভাবে প্রয়োগ করতে পারে ও জনগণ যদি সর্বতোভাবে সাহায্য করে এবং সরকার যদি পুলিশ প্রশাসনের জন্য সকল সুযোগ সুবিধা নিশ্চিত করে তাহলে অপরাধ প্রতিরোধে এটি হবে একটি ফলপ্রসু ব্যবস্থা।

5 views

Related Questions