1 Answers

না, আইনের দৃষ্টিতে নিহাল চৌধুরীর সব কর্মকাণ্ড অপরাধ হিসেবে গণ্য হবে না। 

সামাজিক দৃষ্টিকোণ বা নৈতিকতার দিক থেকে সকল অপরাধ আইনের দৃষ্টিতে অপরাধ নাও হতে পারে। যেমন কথায় কথায় মিথ্যা বলা, বাবা-মায়ের দেখাশুনা না করা আইনের দৃষ্টিতে অপরাধের অন্তর্ভুক্ত নয়। কিন্তু সামাজিক দৃষ্টিকোণ থেকে বা নৈতিকতার দিক থেকে এগুলো বিচ্যুতি বা গর্হিত কাজ।

নিহাল চৌধুরী ঘুষ গ্রহণ, আয়কর ফাঁকি, জুয়াখেলা, মদ্যপান প্রভৃতি অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। অপরাধের ধরন বিচারে তার উক্ত কর্মকাণ্ডগুলোকে অপরাধ বলা যায়। কিন্তু কথায় কথায় মিথ্যা বলা, বাবা-মায়ের দেখাশুনা না করা অপরাধের অন্তর্ভুক্ত নয় বরং তা বিচ্যুতি। নিহাল চৌধুরীর মিথ্যাচার বা বৃদ্ধ বাবা-মাকে দেখাশুনা না করা অপরাধ নয় কারণ এটি সমাজের দৃষ্টিতে অনাকাঙ্ক্ষিত হলেও আইনের দ্বারা নিষিদ্ধ নয়। কিন্তু কাজের ছেলেকে অত্যাচারের মধ্য দিয়ে গরিব অসহায়দের প্রতি তার নেতিবাচক মনোভাবের পরিচয় পাওয়া যায়, যা অপরাধের মধ্যে পড়ে। অর্থাৎ নিহাল চৌধুরীর কিছু কর্মকাণ্ড আছে যা আইনে নিষিদ্ধ নয় কিন্তু সমাজের দ্বারা অনাকাঙ্ক্ষিত ও অসমর্থিত। আর এগুলো অপরাধ নয় বিচ্যুতি। 

উপরের আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকের নিহাল চৌধুরী কর্তৃক সংঘটিত সব কর্মকাণ্ড অপরাধের শর্ত বিচারে অপরাধের অন্তর্ভুক্ত নয়।

4 views

Related Questions