1 Answers

জনাব আবু তাহের মিসবাহ লোকদেরকে কুরআন ও হাদিসের আলোকে আল্লাহ ও তাঁর রাসুল (স)-এর বিধান প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা বোঝান। তিনি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার এ উদ্যোগটি যথার্থ তাৎপর্যপূর্ণ। ইসলামি রাষ্ট্র একটি কল্যাণ রাষ্ট্র। মানুষের কল্যাণ সাধনের জন্যই এ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। কোনো বিধান বা অধ্যাদেশ জারি করে জনগণকে বিপদে ফেলা হয় না। মানুষের শান্তি রক্ষার জন্য কাজ করে যায়। এ রাষ্ট্র সর্বক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করে। বিচারব্যবস্থা প্রশাসনের প্রভাবমুক্ত থাকে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নিজস্ব সিদ্ধান্তে ইসলামি রাষ্ট্র পরিচালিত হয় না। এ রাষ্ট্র পরিচালিত হয় যোগ্যতাসম্পন্ন মানুষের পরামর্শক্রমে।

ইসলামি রাষ্ট্র প্রত্যেকটি নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করে। এখানে অপরাধীদের বিরুদ্ধে কঠিন শাস্তি প্রয়োগের ব্যবস্থা রাখা হয়েছে। এ রাষ্ট্রে মানুষের মান, সম্মান, সম্ভ্রম ও ইজ্জতের পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হয়। কেউ কারও গিবত করতে পারে না। কারও বিরুদ্ধে মিথ্যা অপবাদ উত্থাপিত হলে উত্থাপনকারীকে শাস্তি দেওয়া হয়। চুরি, ডাকাতি, হারাম উপার্জন প্রভৃতি হারাম ঘোষণা করে এবং এসবের বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে এ রাষ্ট্র সম্পদের নিরাপত্তাও নিশ্চিত করে। তাই ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা প্রত্যেকের ওপর ফরজ।

5 views

Related Questions