1 Answers
উদ্দীপকে রফিকুল ইসলামের চাকরি ছেড়ে ব্যবসায় শুরু করাটা যৌক্তিক হয়েছে বলে আমি মনে করি।
আধুনিক বিশ্বে ব্যবসায় একটি গুরুত্বপূর্ণ পেশা হিসেবে স্বীকৃত। যে দেশ ব্যবসা-বাণিজ্যে যত বেশি উন্নত সে দেশ অর্থনৈতিক দিক থেকেও অগ্রসর।
উদ্দীপকে রফিকুল ইসলাম চাকরির মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ অর্থ আয় | করেন কিন্তু তাকে অফিসের কিছু বাঁধাধরা নিয়ম মেনে চলতে হয়। ব্যবসায় স্বাধীন পেশা হওয়ার এতে কোনো বাঁধাধরা নিয়ম মেনে চলতে হয় না। এছাড়া ব্যবসায়ে আয়ের পরিমাণ থাকে অনির্দিষ্ট। চাকরি ছেড়ে ব্যবসায় করায় নিজের কর্মসংস্থানের পাশাপাশি তিনি অন্যদের কর্মসংস্থানও সৃষ্টি করেন। তিনি যশোরের গদখালী থেকে ফুল ক্রয় করে এনে ঢাকায় বিক্রি করেন। ফলে ঢাকার ভোক্তারা উন্নতমানের ফুল পেয়ে উপকৃত হয়। রফিকুল ইসলামের ব্যবসায় ব্যক্তি ও জাতীয় আয় বৃদ্ধির মাধ্যমে জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটায়। ফলে ব্যক্তিগত উন্নতির সাথে সাথে জাতি উন্নতি লাভ করে।
ব্যবসায়ে বাঁধাধরা নিয়ম মেনে চলতে হয়। অন্যদিকে ব্যবসায়ের নিজের সচ্ছলতা যেমন নিশ্চিত হয় তেমনি জাতীয় আয় বৃদ্ধিরও সুযোগ সৃষ্টি হয়। তাই বলা যায়, রফিকুল ইসলামের চাকরি ছেড়ে ব্যবসায় করার সিদ্ধান্ত যৌক্তিক ছিল।