1 Answers
উদ্দীপকে রহিম করিমকে কর্মচারী নিয়োগের যে পরামর্শ দিয়েছে তা যুক্তিসঙ্গত বলে আমি মনে করি।
একমালিকানা ব্যবসায়ের মালিক পরিচালনাগত সমস্যার কারণে বেতনভুক্ত কর্মচারী নিয়োগ করতে পারেন। কেননা এতে অংশীদারিত্বের কোনো সুযোগ সৃষ্টি হয় না।
উদ্দীপকে করিম একজন চা ব্যবসায়ী। তার দোকানে ক্রেতার ভিড় অনেক হওয়ায় তার পক্ষে ব্যবসায় পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। তাই তিনি ২ জন অংশীদার নিয়ে চায়ের দোকান সম্প্রসারণের পরিকল্পনা করেন। কিন্তু তার বন্ধু রহিম তাকে বেতনভুক্ত কয়েকজন কর্মচারী নিয়োগের পরামর্শ দেন। এতে তার ব্যবসায়ের মালিকানার পরিবর্তন হবে না, ফলে ব্যবসায়ের অর্জিত মুনাফা তিনি একাই ভোগ করতে পারবেন। কর্মচারী নিয়োগের ফলে পরিচালনাগত সমস্যা দূর হবে কিন্তু এর জন্য তাকে কারও কাছে জবাবদিহিতা করতে হবে না। অংশীদার গ্রহণ না করে কোনো ঝামেলাহীনভাবেই তিনি ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন।
সুতরাং বলা যায়, ব্যবসায়, সম্প্রসারণের জন্য বন্ধু রহিমের পরামর্শ মোতাবেক কর্মচারী নিয়োগ অত্যন্ত যুক্তিসঙ্গত।