1 Answers
উদ্দীপকে মি. হারুনের প্রতিনিধির মাধ্যমে বিক্রয় সিদ্ধান্ত অত্যন্ত যৌক্তিক বলে আমি মনে করি।
শিল্পে উৎপাদিত পণ্যদ্রব্য ও সেবা ভোক্তার নিকট পৌছানোর সকল কার্যসম্পাদনের সাথে বাণিজ্য জড়িত। এ উৎপাদিত পণ্য ভোক্তার নিকট পৌঁছানোর প্রয়োজন হয়। মি. হারুন কারখানায় বিভিন্ন পোশাক তৈরি করেন। তিনি তৈরিকৃত পোশাক বিভিন্ন শহরে প্রতিনিধির মাধ্যমে বিক্রি করেন। প্রতিনিধিরা তার উৎপাদিত পোশাক কমিশনের বিনিময়ে ভোক্তার নিকট বিক্রি করেন।
মি. হারুন ব্যবসায়ের উৎপাদনকার্য সম্পাদন করেন আর প্রতিনিধিরা ব্যবসায়ের বাণিজ্যের কাজ সম্পাদন করেন। তিনি প্রতিনিধি নিয়োগের মাধ্যমে নিজের কর্মসংস্থানের পাশাপাশি তাদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করেন। ফলে দেশের মাথাপিছু ও জাতীয় আয় বৃদ্ধি পায়। ভোক্তারাও প্রতিনিধির মাধ্যমে উন্নতমানের পোশাক পেয়ে উপকৃত হয়। মি. হারুনের প্রতিনিধি নিয়োগের মাধ্যমে একদিকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে অন্যদিকে বণ্টন প্রক্রিয়ায় গতিশীলতা আসবে।
সুতরাং মি. হারুনের প্রতিনিধির মাধ্যমে বিক্রয় সিদ্ধান্ত অত্যন্ত যৌক্তিক বলে আমি মনে করি।