1 Answers
মমিনের মতো ক্রেতাকে খুশি করতে Ekhanai.com-এর ই- মার্কেটিং কৌশলটি অত্যন্ত যুগোপযোগী কৌশল বলে আমি মনে করি।
সরাসরি ওয়েবসাইট ব্যবহার না করে অন্যান্য ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে যে মার্কেটিং কার্যক্রম পরিচালনা করা হয়, তাকে পরোক্ষ ই- মার্কেটিং বলে। এ পদ্ধতিতে ই-মেইল, ব্লগ, ফেসবুক ইত্যাদি ব্যবহার করে ক্রেতাদের সাথে প্রতিষ্ঠানের পরোক্ষ যোগাযোগ সৃষ্টি করে।
উদ্দীপকের মমিন একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র। তিনি সবসময় ফেসবুকে ব্যস্ত থাকেন। ফেসবুক ব্যবহারের সময় কম্পিউটারের পর্দায় Ekhanai.com-এর বিজ্ঞাপন দেখেন। তিনি এ বিজ্ঞাপন দেখে ক্লিক করে সাইটটিতে প্রবেশ করেন। সাইটটিতে প্রবেশ করে তিনি বিভিন্ন নতুন ও ব্যবহৃত পণ্যের সম্ভার দেখতে পান। অর্থাৎ তিনি ই- মার্কেটিং-এর সুবাধে এটি দেখতে পান।
বর্তমানে ফেসবুক সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। কারণ বর্তমানে সবাই কম-বেশি ফেসবুক ব্যবহার করে। এর মাধ্যমে সহজে স্বল্প ব্যয়ে অধিক লোকের কাছে পণ্য সম্পর্কে সংবাদ পৌছানো যায়। যারা ফেসবুক ব্যবহার করে তারা এ ধরনের বিজ্ঞাপনে ক্লিক করে সহজে পণ্য সম্পর্কে জানতে পারে। মমিনের মতো ক্রেতারা তাদের কাঙ্ক্ষিত পণ্য এ সকল পণ্য সম্ভার থেকে খুঁজে নিয়ে সহজে অর্ডার করতে পারে। অর্ডার করার পর তারা বাড়িতে বসেই পণ্য পেতে পারে।
সুতরাং, মমিনের মতো অগণিত ক্রেতাকে খুশি করতে Ekhanai.com- এর ই-মার্কেটিং কৌশল যথার্থ বলে আমি মনে করি।