1 Answers
উদ্দীপকে জেন্টস পার্কের পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ অত্যন্ত যৌক্তিক হয়েছে।
প্রতিষ্ঠানের প্রত্যাশিত ফলাফল যখন সংখ্যায় প্রকাশ করা হয়, তাকে বাজেট লক্ষ্য বলে। প্রতিষ্ঠানের সম্ভাব্য আয়-ব্যয়, প্রাপ্তি-প্রদান ইত্যাদি আর্থিক অঙ্ককে সাধারণভাবে বাজেট মনে করা হয়।
উদ্দীপকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পরিকল্পনাটিকে সংখ্যায় প্রকাশ করার নির্দেশ দিলেন। নির্দেশ পেয়ে উৎপাদন ব্যবস্থাপক ৫,০০০ পিস টি- শার্ট উৎপাদনের লক্ষ্য স্থির করেন। উৎপাদন ব্যবস্থাপকের এরূপ পরিকল্পনাকে প্রণয়নের ফলে প্রতিষ্ঠানে নিয়োজিত সকলেই সুনির্দিষ্ট উদ্দেশ্য বুঝতে পারে। এক্ষেত্রে পরিকল্পনা সবসময় উদ্দেশ্যকেন্দ্রিক হয়ে থাকে। অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশ বিশ্লেষণের পর ব্যবস্থাপকদের প্রতিষ্ঠানের সামগ্রিক লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করতে হয়। এসব লক্ষ্য ও উদ্দেশ্য সুস্পষ্ট, সুনির্দিষ্ট, বৈধ, বাস্তবসম্মত সময়সীমাসহ তথ্যভিত্তিক হওয়া আবশ্যক। কারণ কোনো কারণে উৎপাদনের পরিমাণ কম হলে উৎপাদন ব্যবস্থাপক দ্রুত করণীয় নির্ধারণ করতে পারবেন। এতে কর্মীদের টার্গেট নির্ধারিত থাকায় তারাও কাজে উৎসাহী হবে। এক্ষেত্রে প্রণীত পরিকল্পনাটি সংখ্যাত্মক হওয়ায় প্রতিষ্ঠানে নিয়োজিত সকলেই সুনির্দিষ্ট উদ্দেশ্য বুঝতে পারলেন।
পরিশেষে বলা যায়, পরিকল্পনা প্রণয়ন একটি বুদ্ধিবৃত্তিক প্রক্রিয়াবিশেষ। সুষ্ঠুভাবে কার্যকর প্রণয়নের জন্য সুনির্দিষ্ট বাজেট প্রণয়ন করতে হয়।