1 Answers
উদ্দীপকে ফিরোজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে সরকারের যে সকল পদক্ষেপের কথা বলেছেন তা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন যেকোনো দেশের জন্য আশীর্বাদ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নে সরকারকে সুচিন্তিত পদক্ষেপ গ্রহণ করতে হয়।
উদ্দীপকের ফিরোজ একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে বলে ব্যবসায়িক প্রয়োজনে তাকে দেশে এবং দেশের বাইরে যোগাযোগ করতে হয়। কিন্তু ইন্টারনেট ও কম্পিউটার থাকলেও ইন্টারনেটের ধীরগতি ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নতার কারণে সঠিক সময়ে যোগাযোগ করতে ব্যর্থ হয়। এক্ষেত্রে সরকারি সহযোগিতা একান্ত প্রয়োজন।
সরকার ইন্টারনেট ব্যবসায় উন্নয়নের জন্য সাবমেরিন কেবল লাইন সম্প্রসারণ করতে পারেন। সরকারকে অতিরিক্ত সাবস্টেশন স্থাপন করে ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে হবে। ইন্টারনেটের ধীরগতি যেকোনো ব্যবসায়ীর জন্য প্রধান বাধা। এজন্য সরকার ফোর-জি লাইসেন্স প্রদান করে ইন্টারনেটের গতি বৃদ্ধি করতে পারেন। তাছাড়া ব্যান্ড দাম কমিয়ে এবং VOIP উন্মুক্ত করে সরকার ফিরোজের মতো সকলের জন্য ইন্টারনেট ব্যবস্থাকে সহজলভ্য করতে পারেন। তাই বলা যায়, তথ্য যোগাযোগ প্রযুক্তিতে সরকারের পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি।