1 Answers

উদ্দীপকে জনাব মজনুর সরাসরি যোগাযোগ ব্যবস্থা এপেক্স এ্যাপরাল লি.-এর জন্য অত্যন্ত উপকারী বলে আমি মনে করি। সমন্বয়সাধন প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ ও কর্মধারার মধ্যে যোগসূত্র স্থাপন করে একটি প্রতিষ্ঠানকে সাফল্যজনকভাবে পরিচালিত ও অগ্রসর হতে সাহায্য করে থাকে।

উদ্দীপকে জনাব মজনু এপেক্স এ্যাপারাল লি.-এর ব্যবস্থাপক। তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ ও উপবিভাগের মধ্যে সমন্বয় প্রতিষ্ঠা করেন। তিনি ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে কর্মীদের সাথে আলাপ- আলোচনা করে নির্দেশ প্রদানের মাধ্যমে তিনি সমন্বয় নিশ্চিত করেন। ফলে সহজেই প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে সক্ষম হন। তিনি মনে করেন কর্মীদের নিকট লিখিত আকারে নির্দেশনা প্রদান বা তথ্য প্রেরণ করা হলে তাতে মতবিরোধ দেখা দিতে পারে। তাই তিনি ব্যক্তিগতভাবে কর্মীদের সাথে সরাসরি যোগাযোগ করে নির্ভুল তথ্য সংগ্রহ করেন। সরাসরি যোগাযোগের ফলে প্রতিষ্ঠানের কর্মীদের কাজের গতি বৃদ্ধি ছাড়াও কর্মীদের কাজের মধ্যে ঐক্য ও ভারসাম্য সৃষ্টি হয়। এতে সমন্বিত কর্ম প্রচেষ্টা স্থাপন বা নিশ্চিতকরণ তথা সুসমন্বয়ের মাধ্যমে প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জন সহজ হয়।

পরিশেষে বলা যায়, জনাব মজনুর সরাসরি যোগাযোগ ব্যবস্থা এপেক্স এ্যাপারাল লি.-এর জন্য অত্যন্ত উপকারী। কারণ সমন্বয়সাধন প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কার্যাবলির মধ্যে শৃঙ্খলা, সমতা, ঐক্য ও সংহতি আনয়ন করা যায়।

5 views

Related Questions