1 Answers

উদ্দীপকে জনাব নোবেলের রাজশাহীতে গুড় তৈরির কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিঃসন্দেহে অত্যন্ত যৌক্তিক বলে আমি মনে করি।

কাঁচামালের সহজলভ্যতার ওপর ব্যবসায়ের সাফল্য অনেকাংশ নির্ভর করে। একটি কারখানার উৎপাদন কাজ চালু রাখার অন্যতম একটি শর্ত হলো কাঁচামালের সহজলভ্যতা। গুড় উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল হচ্ছে আখ। এটি রাজশাহীতে ভালো জন্মে। তিনি আখের সহজ প্রাপ্যতার বিষয় চিন্তা করে রাজশাহীতে আখের রস থেকে গুড় উৎপাদনের কারখানা স্থাপন করেন।

স্থানীয়ভাবে কারখানায় উৎপাদিত পণ্যের কাঁচামাল পাওয়া গেলে উত্ত কাঁচামালের ক্রয় পরিবহন খরচ কম হয়। ফলে উৎপাদন খরচও কম হয়। উৎপাদনের খরচ কম হলে অধিক মুনাফা অর্জন সম্ভব হয়। আবার উৎপাদনের ধারাবাহিকতা রক্ষা করাও সম্ভব হয়। তাই আমি মনে করি, জনাব নোবেলের কাঁচামালের সহজলভ্যতার বিষয়টি লক্ষ রেখে রাজশাহীতে গুড় তৈরির কারখানা স্থাপনের সিদ্ধান্ত যৌক্তিক ছিল।

5 views

Related Questions