1 Answers
উদ্দীপকে হালাল লিমিটেড গ্রাহকদের প্রত্যাশাকে যে গুরুত্ব প্রদান করে তা সম্পূর্ণ যৌক্তিক বলে আমি মনে করি।
ক্রেতা বা ভোক্তারা হলো ব্যবসায়ের প্রাণ। তাই ব্যবসায়ীকে ক্রেতা বা ভোক্তার চাহিদা এবং প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে ব্যবসায় পরিচালনা করতে হয়। বর্তমানে প্রতিযোগিতাপূর্ণ ব্যবসায় জগতে ব্যবসায় পরিচালনা করতে হলে ব্যবসায়কে গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করতে হয়। এজন্য সবচেয়ে গ্রাহক বা ক্রেতার চাহিদা এবং প্রত্যাশার প্রতি খেয়াল রাখতে হয়। এবং সে অনুযায়ী পণ্য বা সেবা সরবরাহ করতে হয়। তাহলে গ্রাহক বা ক্রেতা সন্তুষ্টি নিশ্চিত করে ব্যবসায়ে সফলতা অর্জন সম্ভব হয়।
উদ্দীপকে হালাল লিমিটেড গ্রাহকদের প্রত্যাশাকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে গ্রাহকদের চাহিদা এবং প্রত্যাশা অনুযায়ী পণ্য বা সেবা সরবরাহ করে যা ক্রেতা সন্তুষ্টি নিশ্চিত করে হালাল লিমিটেডকে ব্যবসায় সফলতা অর্জনে সক্ষম করে। তাদের এ কাজের ফলে প্রতিষ্ঠানের সুনাম যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি ক্রেতারাও স্থায়ী গ্রাহকে পরিণত হচ্ছে। এতে প্রতিযোগিতা মোকাবিলার পাশাপাশি প্রতিষ্ঠানের সফলতা অর্জন সম্ভব বলে আমি মনে করি।
সুতরাং উদ্দীপকে হালাল লিমিটেড গ্রাহকদের প্রত্যাশাকে যে গুরুত্ব প্রদান করে তা সম্পূর্ণ যৌক্তিক।