1 Answers

উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার পেছনে জনাব রহমানের চাকরিকালীন কাজের প্রকৃতি, দক্ষতা এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে পরিচিতি বেশি গুরুত্ব পেয়েছে বলে আমি মনে করি।

জনাব রহমান যখন হ্যাঙ্গার কোম্পানিতে চাকরি করতেন তখন তার হ্যাঙ্গার সম্পর্কে ভালো ধারণা হয়েছে এবং হ্যাঙ্গার ক্রেতাসহ অন্যান্য হ্যাঙ্গার প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সাথে তার সখ্যতা গড়ে উঠেছে। বিধায় তিনি সাবলীলভাবে তার ব্যবসায়িক কার্যক্রম চালাতে সক্ষম হবেন বলে আমার মনে হয়।

রহমান বিভিন্ন রকম হ্যাঙ্গার প্রস্তুতকারকের কাছ থেকে যাচাই-বাছাই করে হ্যাঙ্গার ক্রয় করে আমদানিকারকের কাছে বিক্রি করতে পারতেন। যার ফলে সহজেই বিদেশে বিভিন্ন ধরনের হ্যাঙ্গার সরবরাহ করতে পারতেন। এছাড়াও দেশের অভ্যন্তরীণ বাজারে উপযুক্ত বাজার সৃষ্টির মাধ্যমে বিক্রয় বৃদ্ধি করতে পারতেন।

উদ্দীপকটিতে রহমানের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠার পেছনে অন্যতম কারণ হলো হ্যাঙ্গার ব্যবসায়ের কার্যক্রম পরিচালনা করতে যে সমস্ত পক্ষের প্রয়োজন পড়ে সেই সমস্ত পক্ষের সাথেই তার ভালো সম্পর্ক বিদ্যমান। চাকরিকালীন জনাব রহমান হ্যাঙ্গারের কোয়ালিটি, মূল্য, ক্রেতা, বিক্রেতাসহ সবকিছু সম্পর্কেই যথেষ্ট ধারণা লাভ করেন। আর এ ধারণাই তাকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে।

4 views

Related Questions