1 Answers

আমি মনে করি আসিফ সাহেবের ভাবনাটি অবশ্যই সঠিক।

কোনোকিছু আবিষ্কার করা অনেক সাধনার ব্যাপার। তাছাড়া কষ্ট করে একজন আবিষ্কার করবেন আর নাম হবে আরেকজনের সেটা আসলেই খুব দুঃখজনক ব্যাপার। আবার আবিষ্কারের পর সেটা অন্য কেউ কপি করবে আর শান্তি পাবে না সেটাও হতে পারে না। অতএব যে ব্যক্তি আবিষ্কার করেন তাকে অবশ্যই দেশের প্রচলিত আইন অনুসারে স্বীকৃতি অর্জন করতে হবে যাতে আবিষ্কারক হিসেবে তার নামটিই সংরক্ষিত থাকে এবং আর্থিকভাবেও তিনি লাভবান হতে পারেন।

উদ্দীপকটিতে জনাব আসিফ তার আবিষ্কারের মালিকানা স্বত্বটি নিজের নামে সংরক্ষণ করেছেন যেটা ভবিষ্যতে তার জন্য অনেক অনুকূল পরিস্থিতির সৃষ্টি করবে বলে আমি মনে করি। মি. আসিফ যদি আইনের মাধ্যমে উক্ত কাজটি না করতেন তাহলে নির্বিঘ্নে তার এ উদ্ভাবন যে কেউই ব্যবহার করতে পারত এবং সুফল পেত। কিন্তু তিনি পেটেন্ট আইনে নিবন্ধন করার পর এটা তার অনুমতি ছাড়া কেউই ব্যবহার করতে পারবে না। যদি কেউ ব্যবহার করে তাহলে তাকে দন্ড ভোগ করতে হবে।

সুতরাং বলা যায় মি. আসিফ পেটেন্ট আইনের মাধ্যমে তার আবিষ্কারের স্বত্বটি সংরক্ষণ করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে আমি মনে করি।

5 views

Related Questions