1 Answers

উদ্দীপকের আলোকে আমি মনে করি উক্ত নিয়োগ পদ্ধতি সঠিক ছিল।

একটি প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের জন্য কর্মী নির্বাচন পদ্ধতি কী হবে তা যেমনি প্রতিষ্ঠানের নিজস্ব বিষয় তেমনি তা পদের প্রকৃতির ওপরও নির্ভরশীল। সাধারণভাবে কর্মী নির্বাচন বলতে বাইরের উৎস হতে কর্মী সংগ্রহ বোঝায়। কর্মী সংগ্রহ প্রক্রিয়ায় বিজ্ঞপ্তিতে সাড়া দিয়ে যারাই আবেদন করে তাদেরকে সামনে রেখেই মূলত নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। সাধারণত বিজ্ঞাপন বা বিজ্ঞপ্তিতে সাড়া দিয়ে আবেদনকারীরা লিখিত আবেদন করে। এই আবেদনপত্র গ্রহণের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। প্রথমে প্রাথমিক বাছাই হয়। এরপর আবেদনকারীদের নিযুক্তি পরীক্ষা গ্রহণ করা হয়। নিযুক্তি পরীক্ষা শেষে সাক্ষাৎকার গ্রহণ করা হয়। সাক্ষাৎকারে যারা ভালো করে তাদেরকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। প্রাথমিকভাবে নির্বাচিত হলে চূড়ান্তভাবে পরীক্ষা করে নিয়োগ দেওয়া হয়।

উদ্দীপকের ডিজি ডায়াগনস্টিক সেন্টার প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেয়। প্রাথমিক বাছাইয়ের পরে উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে জ্ঞান ও দক্ষতা যাচাইয়ের পর চূড়ান্তভাবে ১ জনকে নির্বাচন ও নিয়োগ দেওয়া হয়।

অতএব, ডিজি ডায়াগনস্টিক সেন্টারের নিয়োগ পদ্ধতি সঠিক ছিল এ বক্তব্যের সাথে আমি একমত।

5 views

Related Questions