1 Answers

মিল্ক ঢ্যাঙ্কার আমদানিতে শুল্ক কমানোর ফলে আলম সরকারের জন্য ডেইরি ফার্মে বিনিয়োগ করা সঠিক হবে না বলে আমি মনে করি।

 শুল্ক নীতি শিল্প-বাণিজ্যের অনুকূলে হলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ে ও ব্যবসায়ের সম্প্রসারণ হয়। আবার শুল্ক নীতিতে শিল্পের সুবিধা কমলে দেশে ব্যবসায়ের সুযোগ সংকুচিত হয়ে যায়।

 উদ্দীপকে বলা হয়েছে, সাভারে ডেইরি ফার্মের প্রসার হয়েছে। এ কারণে আলম সরকার সেখানে একটি দুগ্ধ ফার্ম প্রতিষ্ঠা করতে চান। কিন্তু বাংলাদেশ সরকার মিল্ক ট্যাঙ্কার আমদানিতে শুল্ক ১৫ শতাংশ থেকে ২২ শতাংশ করেছে। এ কারণে আলম সরকার তার সম্ভাব্য বিনিয়োগ নিয়ে নতুনভাবে চিন্তা-ভাবনা করছেন। 

তার ডেইরি ফার্মে দুধ সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে মিল্ক ট্যাঙ্কার প্রয়োজন হবে। সরকার আমদানি শুল্ক বাড়িয়ে দেওয়ার ফলে তাকে বেশি দামে মিল্ক ট্যাঙ্কার কিনতে হবে। এতে তার খরচ বেড়ে যাবে। আর খরচ বেড়ে গেলে ব্যবসায়ে মুনাফার পরিমাণ কমে যায়। তাই এ অবস্থায় আলম সরকারের ডেইরি ফার্মে বিনিয়োগ করা উচিত হবে না বলে আমি মনে করি।

6 views

Related Questions