1 Answers

মোক্ষলাভ এবং ঈশ্বর দর্শনের একমাত্র পথ হলো সন্ন্যাস গ্রহণ। এটা হলো সন্ন্যাসীদের মতবাদ। তাঁদের ধারণা ইহজাগতিক কর্ম করলে কর্মফল তৈরি হয়। ঐ কর্মফল ভোগের জন্য কর্মকর্তাকে বার বার জন্মগ্রহণ এবং মৃত্যুবরণ করতে হয়। তা থেকে মুক্তি পেতে হলে সন্ন্যাস গ্রহণই একমাত্র পথ। কিন্তু দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এসে উক্ত সন্ন্যাসীদের মত খন্ডন করে বললেন, মোক্ষলাভের জন্য কর্মকর্তাকে কর্মত্যাগের প্রয়োজন নেই। দেহধারী জীবের পক্ষে সম্পূর্ণরূপে কর্মকে পরিত্যাগ করা সম্ভব নয়। যাঁরা মুক্তি লাভের প্রত্যাশায় জাগতিক কর্মকাণ্ড ত্যাগ করেন তাঁরাও আধ্যাত্মিক কর্ম অনুশীলন করেন। মুক্তিলাভের সোপান হিসেবে সংযম, নিয়ম, আসন ইত্যাদি অষ্টাঙ্গযোগ নিয়মিত চর্চা এবং ব্রহ্মজ্ঞান লাভের জন্য শ্রবণ, মনন, আসন প্রভৃতি কর্ম চালিয়ে যান। তাহলে মুক্তিকামী সন্ন্যাসীগণও কর্মকে একেবারে পরিত্যাগ করতে পারেন না। কর্মই জীবন। জীবনধারণের জন্য অবশ্যই কর্ম করতে হবে। সুতরাং বলা যায়, সুজিতের গৃহীত সিদ্ধান্ত শতভাগ সঠিক ছিল না। জীবনধারণের জন্য কর্ম করতেই হবে।

4 views

Related Questions