1 Answers

আবিষ্কারের স্বার্থ সংরক্ষণ ও আর্থিক সুবিধা পেতে জনাব আসিফের ভাবনাটি সঠিক ছিল বলে আমি মনে করি।
নতুন আবিষ্কার ও সৃজনশীলতাকে উৎসাহিত করার ক্ষেত্রে পেটেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে উদ্ভাবক নিরাপদে এককভাবে তার আবিষ্কার ব্যবহার, বিক্রি ও উন্নয়ন করতে পারেন। আর অসাধু কোনো ব্যবসায়ী আবিষ্কৃত বিষয় নকল করলেও উদ্ভাবক ক্ষতিপূরণ পেয়ে থাকেন।
উদ্দীপকের জনাব আসিফ নতুন এক ধরনের খাবার স্যালাইন আবিষ্কার করেছেন। এটি সহজেই পানিতে দ্রবণীয় ও দ্রুত পানিশূন্যতা দূর করে। জনাব আসিফ তার সু আবিষ্কারের স্বার্থ সুরক্ষা করতে চান। তিনি আইনজীবী বন্ধুর সাহায্যে সরকারের কাছ থেকে এ মর্মে স্বীকৃতি পান। তিনি ভাবছেন, তার আবিষ্কারটি অক্ষুণ্ণ থাকার পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হওয়া যাবে।
জনাব আসিফ আবিষ্কৃত নতুন ধরনের স্যালাইনের ওপর পেটেন্টের মাধ্যমে একক অধিকার অর্জন করেন। এতে অন্য কেউ নতুন পদ্ধতিটি ব্যবহার করতে চাইলে জনাব আসিফের অনুমতি নিতে হবে। আর, কেউ তা নকল করলে তিনি পেটেন্ট আইন অনুযায়ী ক্ষতিপূরণ পাবেন। এছাড়া, নতুন উদ্ভাবিত এ পদ্ধতি দেশের মানুষের জন্য অনেক উপকারী। প্রয়োজনে জনাব আসিফ বিভিন্ন ওষুধ কোম্পানিতে এ পদ্ধতি ব্যবহারের অনুমতি দিয়ে মুনাফা অর্জন করতে পারবেন। এক্ষেত্রে, সরকারের কাছ থেকে পাওয়া স্বীকৃতিটি ব্যবহারের মাধ্যমে লাভবান হতে পারবেন। সুতরাং, পেটেন্টের মাধ্যমে স্বীকৃতি ও আর্থিক সুবিধা পাওয়া সম্পর্কে জনাব আসিফের ধারণাটি যথার্থ।

4 views

Related Questions