1 Answers

শিউলির পোশাক নির্বাচন সঠিক হয়েছে বলে আমি মনে করি। দেহের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্যই আমরা পোশাক পরিধান করে থাকি। 

ব্যক্তিত্বের বিকাশের জন্য প্রত্যেকের উচিত বুচিসম্মত পোশাক নির্বাচন করা। দেহের বিভিন্ন অংশের ত্রুটিসমূহ সুপরিকল্পিত পোশাকের আকৃতির মাধ্যমে গোপন করা যায়। এর ফলে দেহের সুন্দর দিকগুলো ফুটিয়ে তুলে ব্যক্তিত্বকে আকর্ষণীয় করে তোলা যায়।

শিউলির একটি গাঢ় রঙের জিগজ্যাগ রেখার জামা খুব পছন্দ হয়। কিন্তু তার স্থূল, খর্বকায় দেহাকৃতি এবং শ্যামলা রঙের জন্য এটি মানানসই না। সেজন্য সে পোশাকটি কেনে না। সেই 'ইউ' আকৃতির খাড়া নকশা সমৃদ্ধ হালকা রঙের একটি জামা কেনে। তার এ নির্বাচনটি সঠিক হয়েছে। খাড়া রেখা সাধারণত কোনো বস্তুর দৈর্ঘ্য আপাতদৃষ্টিতে বাড়ায়। তাই এই রেখার নকশার পোশাক মোটা ও খাটো ব্যক্তির জন্য বিশেষ উপযোগী। এতে দেহের খর্বকায় ভাব কিছুটা দূর হয় এবং দেখতে লম্বা মনে হয়। তাই খাড়া নকশার পোশাকে শিউলিকে লম্বা ও পাতলা দেখাবে। হালকা উজ্জ্বল রঙের পোশাকে শ্যামলা ব্যক্তিকে কিছুটা ফর্সা লাগে। তাই শিউলির হালকা রঙের পোশাক নির্বাচন সঠিক হয়েছে। শিউলির জামাটির গলা 'ইউ' আকৃতির। এটি তার জন্য উপযুক্ত হয়েছে। এতে তার দেহের ত্রুটি অনেকটাই দূর হয়ে যাবে।

পরিশেষে বলা যায়, দেহাকৃতি ও গায়ের রং বিবেচনা করে শিউলি তার জন্য উপযুক্ত এরকম একটি জামা নির্বাচন করেছে। তাই তার নির্বাচনটি সঠিক হয়েছে বলা যায়।

5 views

Related Questions