তুমি কি মনে করো, আদিবার বিকাশ পরিপূর্ণভাবে হচ্ছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
আদিবার বিকাশ পরিপূর্ণভাবে হচ্ছে বলে আমি মনে করি।
বিকাশ ধারাবাহিকভাবে চলে। এটা কখনো থেমে থাকে না। জীবনের প্রতিটি স্তরে বিকাশ সম্পর্কে সমাজের নির্দিষ্ট প্রত্যাশা থাকে। বিকাশের বিভিন্ন স্তরে সামাজিক প্রত্যাশা অনুযায়ী কাজকেই বিকাশমূলক কার্যক্রম বলে।
আদিবা বিকাশের প্রারম্ভিক শৈশবকালে অবস্থান করছে। এ স্তরের নির্দিষ্ট কিছু বিকাশমূলক কাজ রয়েছে। যেগুলো থেকে আমরা বলতে পারবো আদিবার বিকাশ পরিপূর্ণভাবে হচ্ছে কিনা। এ বয়সীরা ১২ থেকে ১৫ মাসের মধ্যে হাঁটতে পারার যোগ্যতা অর্জন করে। দুই বছর বয়সের মধ্যে শিশু শক্ত খাদ্য চোষা ও চিবানোর ক্ষমতা অর্জন করে। ৩ বছরে দুই বা তিন শব্দের বাক্য বলতে পারে। ৫ বছরের মধ্যে বহু শব্দের ব্যবহারে পূর্ণ বাক্য বলে। দুই বছরের মধ্যে মলমূত্র ত্যাগের স্থান ও সময় নির্দিষ্ট হয়। এর নিয়ন্ত্রণে প্রশিক্ষণেরও প্রয়োজন হয়। পাঁচ বছরের মধ্যে দেহের তাপ, বিপাক ক্রিয়ার ভারসাম্য এবং শারীরিক গঠনে দৃঢ়তা আসে। এর ফলে অল্পতেই অসুস্থ হওয়ার আশঙ্কা কমে যায়। শৈশবের প্রথম দিকে বাবা-মা যে কাজকে পুরষ্কৃত করেন বা ভালো বলেন সেটাই ভালো কাজ এবং যে কাজ করতে নিষেধ করেন সেটা খারাপ কাজ এভাবে ভালো মন্দের ধারণা তৈরি হয়। আদিবার মধ্যে প্রারম্ভিক শৈশবকালের এ সকল বৈশিষ্ট্য দেখা যায়। যার ভিত্তিতে বলা যায়, আদিবার বিকাশ পরিপূর্ণভাবে হচ্ছে।