1 Answers
হ্যাঁ, আমি মনে করি, রাকিবের সামাজিকীকরণে প্রতিবেশীর প্রভাবই বেশি।
রাকিব তৃতীয় শ্রেণির ছাত্র। সে প্রতিবেশী দশম শ্রেণির ছাত্র সৌমিকের সংস্পর্শে এসে সত্য কথা বলে এবং ন্যায় অন্যায়ের পার্থক্য নির্ণয় করতে শিখেছে। তাই রাকিবের সামাজিকীকরণের ক্ষেত্রে প্রতিবেশীর প্রভাবই অনেকাংশে লক্ষণীয়। মানুষ যেখানে বসবাস করে তার আশপাশের সবাই তার প্রতিবেশী। প্রতিটি মানুষই তার প্রতিবেশীর আচার-আচরণ দ্বারা প্রভাবিত হয়। প্রতিবেশী যেরূপ আচরণ করে অন্য প্রতিবেশীও সেরূপ আচরণ করতে শেখে। মানুষ সমাজের নানা কর্মকান্ড ও অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এসব কর্মকাণ্ড ও অনুষ্ঠান সংশ্লিষ্ট আচরণের সাথে মানুষ ক্রিয়া-প্রতিক্রিয়া করে খাপ খাওয়ানোর চেষ্টা করে। এক্ষেত্রে মানুষ অন্যের আচরণ অনুকরণ করে কাজ সম্পাদনের চেষ্টা করে। অর্থাৎ অনুকরণ প্রবণতা থেকে মানুষ আচার-আচরণ শিখে। তেমনি উদ্দীপকের রাকিবও তার প্রতিবেশী বড় ভাই সৌমিকের আচার-আচরণ দ্বারা প্রভাবিত।