1 Answers
হ্যাঁ, আমি মনে করি দৃশ্যপট-২-এ নির্দেশিত 'B' দেশটির অর্থনৈতিক অবস্থা আশাব্যঞ্জক।
কোনো দেশের প্রবৃদ্ধির হার যদি ২% হয় এবং সে দেশের জনসংখ্যাও যদি ২% হারে বৃদ্ধি পায়, তাহলে অর্থনৈতিক উন্নয়ন ঘটছে বলা যাবে না। কারণ প্রবৃদ্ধির হার ও জনসংখ্যা বৃদ্ধির হার একই হলে মাথাপিছু আয় একই থাকবে। যদি প্রবৃদ্ধির হার জনসংখ্যা বৃদ্ধির হারের চেয়ে বেশি হয় তাহলেই মাথাপিছু আয় বাড়বে এবং অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে বলা যাবে। এর সাথে দ্রব্যমূল্যস্তর পরিবর্তনের বিষয়টিও বিবেচনায় নিতে হবে।
উদ্দীপকে দৃশ্যপট-২-এ 'B' দেশটিতে ২০১৪-১৫ হতে ২০১৫-১৬ অর্থবছরে অর্থাৎ ১ বছরে জনসংখ্যা বৃদ্ধির হার = বা ১%।
আবার ঐ ১ বছরেই দেশটির প্রবৃদ্ধির হার
ডলার বা ১০%।
এখন 'B' দেশটির দ্রব্যমূল্যস্তর যদি স্থির বিবেচনা করি, তাহলে দেশটির জনসংখ্যা বৃদ্ধির হার (১%)-এর তুলনায় প্রবৃদ্ধির হার (১০%) বেশি। অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির হারের চেয়ে প্রবৃদ্ধির হার দশগুণ বেশি। এতে বিগত এক বছরে 'B' দেশের মাথাপিছু আয় বৃদ্ধি পায়। ২০১৪-১৫ অর্থবছরে 'B' দেশের মাথাপিছু আয় ছিল বা ১০০০ ডলার, যা ২০১৫-১৬ অর্থবছরে বৃদ্ধি পেয়ে দাঁড়ায় বা ১০৮৯ (প্রায়) ডলারে। এ অবস্থায় বিগত এক বছরে 'B' দেশটির অর্থনৈতিক উন্নয়ন হয়েছে বলা যায়। দেশটির অভ্যন্তরে এরূপ অবস্থা বেশ কয়েক বছর ধরে চলে আসছে বিধায় 'B' দেশটির প্রকৃত মাথাপিছু আয়ও অব্যাহতভাবে বৃদ্ধি পায় এবং দেশটির অর্থনৈতিক উন্নয়ন ঘটে। ক্রমাগত জাতীয় আয় বৃদ্ধির সাথে সাথে মাথাপিছু আয় বৃদ্ধির কারণেই আমি মনে করি 'B' দেশটির অর্থনৈতিক অবস্থা অত্যন্ত আশাবাঞ্জক।