1 Answers

উদ্দীপকে উল্লিখিত 'ক' ও 'খ' রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা হলো যথাক্রমে সমাজতান্ত্রিক ও মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। এ দুই অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা উত্তম বলে আমি মনে করি। 

ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার পাশাপাশি বর্তমান বিশ্বে আরও একটি অর্থনৈতিক ব্যবস্থা বিরাজমান রয়েছে। সেটি হচ্ছে মিশ্র অর্থনীতি। এটি ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থনীতির কিছু কিছু বৈশিষ্ট্যের সমন্বয়ে গড়ে ওঠা একটি ব্যবস্থা। এ ব্যবস্থায় দ্রব্য উৎপাদন, বিনিয়োগ ও ভোগের ক্ষেত্রে যেমন ব্যক্তির মালিকানা স্বীকৃত, তেমনি সরকারি উদ্যোগে উৎপাদন ও বিনিয়োগের ব্যবস্থাও রয়েছে। অর্থনীতির কোনো কোনো খাত বা খাতের অংশবিশেষ সরকারি নিয়ন্ত্রণে পরিচালিত হয়। এ অর্থব্যবস্থায় ব্যক্তি বা বেসরকারি খাতের প্রাধান্য থাকে। সর্বোচ্চ মুনাফা অর্জন, উদ্যোক্তা ও ভোগকারীর স্বাধীনতা বিরাজ করে এ অর্থব্যবস্থায়। মিশ্র অর্থনীতিতে উৎপাদনের যে অংশ সরকারি নিয়ন্ত্রণাধীন, সে অংশে মুনাফা অর্জনের। উদ্দেশ্যে নয় বরং সর্বাধিক সামাজিক কল্যাণ অর্জনের উদ্দেশ্যে উৎপাদন কার্যক্রম পরিচালিত হয়। এ খাতের আওতাধীন কলকারখানা ও উৎপাদন প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিকরা সাধারণত ন্যায্য মজুরি পায়। ফলে সম্পদের সুষম বণ্টন সম্ভব হয়। আর এসব কারণেই মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাকে আমি উত্তম বলে মনে করি।

6 views

Related Questions