1 Answers
হ্যাঁ, আমি মনে করি উদ্দীপকে উল্লিখিত দুটো স্থানের বনভূমি ভিন্ন 'বৈশিষ্ট্যের অধিকারী। এখানে ক্রান্তীয় চিরহরিৎ এবং পত্রপতনশীল বনভূমি অবস্থিত। অপরদিকে, আলমের নিজ জেলা সাতক্ষীরায় স্রোতজ (ম্যানগ্রোভ) বা গরান বনভূমি অবস্থিত। এ দুটি স্থানের বনভূমির বৈশিষ্ট্যে ভিন্নতা লক্ষণীয়। এগুলো হলো-
ক্রান্তীয় চিরহরিৎ এবং পত্রপতনশীল বনভূমি | স্রোতজ (ম্যানগ্রোভ) বা গরান বনভূমি |
উষ্ণ আর্দ্রভূমিতে জন্মায়। | উপকূলের জোয়ার-ভাটার লোনা ও ভেজা মাটিতে জন্মায়। |
গাছের পাতা একত্রে ফোটেও না, ঝরেও না। ফলে সারা বছর বনগুলো সবুজ থাকে। | শীত মৌসুমে এ বনভূমির অধিকাংশ গাছের পাতা ঝড়ে যায়। |
এ বনভূমির আয়তন ১৪ হাজার বর্গ কিলোমিটার। | এ বনভূমির আয়তন ৪,১৯২ বর্গ কিলোমিটার। |
এ বনভূমির উল্লেখযোগ্য গাছ হলো চাপালিশ, ময়না, তেলসুর, মেহগনি, জারুল, সেগুন, গর্জন ইত্যাদি। | এ বনভূমির উল্লেখযোগ্য গাছ হলো- সুন্দরি, গেওয়া, পশুর, ধুন্দল, কেওড়া, বায়েন, গরান, গোলপাতা ইত্যাদি। |