1 Answers
না, উদ্দীপকে রাজিয়ার দেখা বনভূমি হলো ক্রান্তীয় চিরহরিৎ এবং পত্রপতনশীল বনভূমি। আর রাজিয়ার নিজ এলাকার বনভূমি হলো ক্রান্তীয় পাতাঝরা বা পত্রপতনশীল অরণ্য। সংগত কারণেই এ দুই ধরনের বনভূমি দুটি ভিন্ন শ্রেণির অন্তর্ভুক্ত।
বাংলাদেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্ব অংশের পাহাড়ি অঞ্চলকে ক্রান্তীয় চিরহরিৎ এবং পত্রপতনশীল বনভূমি এলাকা নামে অভিহিত করা হয়। মূলত উষ্ণ ও আর্দ্র ভূমির কিছু এলাকাজুড়ে বিভিন্ন প্রজাতির গাছপালা, তরুলতা, ঝোপঝাড় ও গুল্ম জন্ম নেয়। এসব গাছের পাতা একত্রে ফোটেও না, ঝরেও না। ফলে সারাবছর বনগুলো সবুজ থাকে। উদ্দীপকের রাজিয়া এ ধরনের বনই দেখেছিল বেড়াতে গিয়ে। অপরদিকে, বাংলাদেশের ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, দিনাজপুর ও রংপুর জেলা পাতাঝরা অরণ্যের অঞ্চল। এ বনভূমিতে বছরের শীতকালে একবার গাছের পাতা সম্পূর্ণরূপে ঝরে যায়।
পরিশেষে বলা যায়, রাজিয়ার এলাকায় বনভূমি এবং তার দেখা দক্ষিণ-পূর্বাঞ্চলের বনভূমি ভিন্ন শ্রেণিভুক্ত।