1 Answers

দেবদেবী ঈশ্বরের সাকাররূপ। ঈশ্বর যখন নিজের কোনো গুণ বা ক্ষমতাকে কোনো বিশেষ আকার বা রূপে প্রকাশ করেন, তখন তিনি মর্ত্যলোকে দেবতা বা দেবীরূপে আবির্ভূত হন। দেবদেবীর পূজা করলে ঈশ্বর খুশি হন।

ঈশ্বর বিশেষ গুণ বা ক্ষমতা ধারণ করে জীবকুলে আবির্ভূত হয়েছেন। যেমন- ব্রহ্মা সৃষ্টির দেবতা, বিষ্ণু পালনকর্তা, সরস্বতী বিদ্যা, শিল্পকলা ও সংস্কৃতির দেবী, লক্ষ্মী ধনসম্পদের দেবী ও শীতলা রোগপ্রতিরোধ ও শান্তির দেবী। সরস্বতীর পূজা করলে বিদ্যাশক্তি অর্জিত হয়। কেননা সরস্বতী বিদ্যা, শিল্পকলা, সংস্কৃতি ও ন্যায়বিচারের দেবী। দেবী লক্ষ্মীর পূজা করলে ধনসম্পদ বৃদ্ধি পায়। তিনি সৌভাগ্য, ভালোবাসা, সৌন্দর্য এবং ক্ষমতার দেবী। দেবী শীতলা রোগপ্রতিরোধ করেন ও শান্তি প্রতিষ্ঠা করেন। তিনি মহামারী প্রতিরোধ ও প্রাণিকুলকে এ রোগের হাত থেকে রক্ষা করেন। দেবদেবীর পূজা করলে মানুষকে তাঁরা সাহায্য করেন। এতে মানুষের জীবনে সচ্ছলতা ও সুখ বিরাজ করে।

5 views

Related Questions