1 Answers

উদ্দীপক এবং 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনির মধ্যে প্রেক্ষাপটগত বৈপরীত্য দেখা যায়। 

প্রকৃতি মানুষের সবচেয়ে ভালো বন্ধু। মানুষ প্রকৃতির মধ্যে খুঁজে নেয় নিজেকে। প্রকৃতির সঙ্গে মিশে থাকে মানুষের সত্তা। তাই প্রকৃতির পরিচয় থেকেও নির্দিষ্ট কোনো জাতির পরিচয় পাওয়া যায়। 

উদ্দীপকে বাংলাদেশের স্নিগ্ধ প্রকৃতির সন্ধান মেলে। প্রকৃতি তার বৈচিত্র্যে কীভাবে স্বতন্ত্র তার প্রকাশ ঘটেছে এখানে। প্রকৃতির অপার মহিমা ও সৌন্দর্য ফুটে উঠেছে উদ্দীপকের চরণগুলোতে। অপরদিকে 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতে শুধু প্রকৃতির সৌন্দর্যের পরিচয়ই আমরা পাই না, বরং আফগানিস্তানের সংস্কৃতি, পোশাক, জীবনপ্রণালি সবকিছুর পরিচয় পাই। লেখক যেন পুরো আফগানিস্তানের দৃশ্য তাঁর বর্ণনার মধ্যে ফুটিয়ে তুলেছেন। 

উদ্দীপকে শুধু প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা পাওয়া গেলেও আলোচ্য ভ্রমণকাহিনিতে আমরা নির্দিষ্ট দেশ ও জাতি সম্পর্কে আরও অনেক তথ্য পাই। এই তথ্যগুলোর মাধ্যমে আমরা একটি দেশের সংস্কৃতি, সেই দেশের মানুষের জীবনপ্রণালি, খাদ্যাভ্যাস, পোশাক ইত্যাদির পরিচয় পাই। তাই আমরা বলতে পারি, বিষয় বর্ণনায় সাদৃশ্য দেখা গেলেও প্রেক্ষাপটের দিক থেকে উদ্দীপক এবং 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনির মধ্যে রয়েছে বিস্তর বৈপরীত্য।

6 views

Related Questions