1 Answers

"সাদৃশ্য থাকলেও 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনির মূলভাব উদ্দীপকে অনুপস্থিত।"- মন্তব্যটি যথার্থ।

জীবন চলার পথে মানুষ নানা রকম অভিজ্ঞতার সম্মুখীন হয়। নতুন কোনো দেশের প্রকৃতি, পরিবেশ, লোকজন, তাদের আচার- আচরণ ইত্যাদির অভিনবত্ব মানুষকে চমৎকৃত ও বিস্মিত করে।

উদ্দীপকে ইতালির ভেনিস নগরীর বিভিন্ন দৃশ্যের বর্ণনা রয়েছে। সেখানকার ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক দৃশ্য, বিভিন্ন স্থাপনা, মানুষজনের স্বাভাবিক বৈশিষ্ট্য লেখককে চমৎকৃত করেছে। এই বিষয়টি 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতে প্রকাশিত আফগানিস্তানের বিভিন্ন দৃশ্যের বর্ণনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তবে আলোচ্য ভ্রমণকাহিনিতে এই বিষয়টি ছাড়াও বিভিন্ন বিষয় ও ভাবের প্রকাশ ঘটেছে যা উদ্দীপকে অনুপস্থিত।

'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনির আফগানিস্তানের ভূমি, পরিবেশ, সেখানকার মানুষ ও তাদের সহজ-সরল জীবনাচরণ, বিচিত্র খাদ্য ইত্যাদি বিষয় ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া এখানে উঠে এসেছে আবদুর রহমানের সরলতা, আতিথেয়তা, কর্তব্যবোধ, স্বদেশপ্রেম ইত্যাদি। এসব বিষয় উদ্দীপকে অনুপস্থিত। সুতরাং বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

4 views

Related Questions