1 Answers
উদ্দীপকে আলেয়া বেগম রাসুল (স.) কর্তৃক বর্ণিত মানবপ্রেম ও সৃষ্টির সেবা সম্পর্কিত হাদিসের শিক্ষা অনুসারে কাজ করেছেন। রাসুল (স.) বলেন-
الْخَلْقُ عِيَالُ اللَّهِ فَأَحَبُّ الْخَلْقِ إِلَى اللهِ مَنْ أَحْسَنَ إِلَى عِيَالِهِ
অর্থ: "সমগ্র সৃষ্টি আল্লাহর পরিজন। সুতরাং আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় ঐ ব্যক্তি যে তার পরিজনের প্রতি অনুগ্রহ করে।” (বায়হাকি)
সকল সৃষ্টি আল্লাহ তায়ালার পরিজনস্বরূপ। সৃষ্টির প্রতি ভালোবাসা প্রদর্শন ও সদাচরণ করা ইসলামের আদর্শ। জীবজন্তু, পশুপাখির প্রতি দয়া প্রদর্শন করলে আল্লাহ তায়ালা সন্তুষ্ট হন। সৃষ্টির প্রতি যারা অনুগ্রহ করে তারা মহান আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হতে পারে। উদ্দীপকে আলেয়া বেগম শীতের মধ্যে বিড়ালছানার কষ্ট লাঘব করার জন্য কাপড় জড়িয়ে দেন এবং দুধ দিয়ে খাবার দেন। এ প্রেক্ষিতে রাজুর মন্তব্যটি হাদিসের শিক্ষা অনুযায়ী যথার্থ হয়েছে। কেননা আলেয়া বেগম জীবের প্রতি অনুগ্রহ করেছেন।
সুতরাং বলা যায়, রাজুর মন্তব্যটি হাদিস অনুযায়ী যথার্থ হয়েছে।