1 Answers
নূর হোসেনের বাবা যে হাদিসটি উল্লেখ করেছিলেন সে হাদিসটি হলো- "ইসলাম পাঁচটি ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। এ সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, মুহাম্মদ (স.) তাঁর অনুগত দাস ও রাসুল এবং সালাত প্রতিষ্ঠা করা, যাকাত প্রদান করা, হজ করা এবং রমযানের রোযা রাখা।” (বুখারি ও মুসলিম) উল্লিখিত এ হাদিস থেকে আমরা যে শিক্ষালাভ করি তা হলো-
১. আল্লাহর প্রভুত্ব ও সার্বভৌমত্বকে স্বীকার করা এবং সে সাথে হযরত মুহাম্মদ (স.)-কেও আল্লাহর গোলাম ও রাসুল হিসেবে মেনে নেওয়া।
২. ব্যক্তিগতভাবে নিয়মিত সালাত আদায় করতে হবে এবং সমাজ ও রাষ্ট্রে যাতে সালাত সকলের জন্য আদায় করা বাধ্যতামূলক হয়, সে পরিবেশ তৈরিতে সচেষ্ট হতে হবে।
৩. সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন তোলা রৌপ্যমূল্যের সমপরিমাণ সম্পদের মালিক হলে এবং এ পরিমাণ সম্পদ পূর্ণ এক বছর কারও কাছে থাকলে শতকরা আড়াই টাকা হারে যাকাত আদায় করতে হবে।
৪. আর্থিকভাবে সামর্থ্যবান হলে জীবনে একবার কাবা শরিফে উপস্থিত হয়ে হজ পালন করতে হবে।
৫. প্রতিবছর রমযানে পূর্ণ একমাস সিয়াম সাধনা করতে হবে বা রোযা রাখতে হবে।