1 Answers
সামাজিক অবক্ষয় থেকে রক্ষা পেতে আমরা উদ্দীপকের পারভীনকে অনুসরণ করতে পারি।
শালীনতার অভাব বা অশালীন বর্তমান সময়ে সামাজিক অবক্ষয়ের একটি অন্যতম কারণ। কেননা অশ্লীলতা মানুষকে মন্দ চরিত্রের প্রতি আকৃষ্ট করে, মানুষের নৈতিক চরিত্রের অবক্ষয় ঘটায়। পক্ষান্তরে, শালীনতাবোধ মানুষকে আল্লাহ তায়ালার অনুগত বান্দা হতে সাহায্য করে এবং সমাজ অবক্ষয়ের হাত থেকে রক্ষা পায়। উদ্দীপকটি পাঠ করে আমরা জানতে পারি, পারভীন চালচলন, বেশভূষা ও কথাবার্তায় বেশ মার্জিত হওয়ার কারণে সবাই তাকে পছন্দ করে ও তার সাথে সদাচরণ করে। পাড়ার কোনো ছেলে তাকে উত্ত্যক্ত করে না। এভাবে পারভীন যেমন অশ্লীল ও অবৈধ কাজকর্ম থেকে বিরত থাকে, তেমনি অন্যদেরও অশ্লীল ও অবৈধ কাজকর্ম থেকে বিরত থাকতে সাহায্য করে। তাই পারভীনকে অনুসরণ করলে আমরা নিজেরা যেমন অশ্লীল ও অবৈধ কাজকর্ম থেকে বেঁচে থাকতে পারব, তেমনি সমাজও অবক্ষয়ের হাত থেকে রক্ষা পাবে। আর এভাবেই পারভীনকে অনুসরণের মাধ্যমে আমরা নিজেদেরকে সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে পারি।