1 Answers
উদ্দীপকের হিজরতের ঘটনাটি মহানবি (স.)-এর মদিনায় হিজরতের ঘটনাকে নির্দেশ করে। উক্ত হিজরতের ঘটনা থেকে আমরা যা শিক্ষালাভ করতে পারি, তা নিচে ব্যাখ্যা করা হলো-
আমরা জানি, মক্কার কাফিরদের সীমাহীন নির্যাতন ও মদিনাবাসীদের সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি এবং সর্বোপরি আল্লাহর নির্দেশপ্রাপ্ত হয়ে মহানবি (স.) ৬২২ খ্রিস্টাব্দে স্বীয় জন্মভূমি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। মূলত মহানবি (স.)-এর মদিনায় হিজরত ধৈর্য ও ত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ইসলামের প্রচার ও প্রসারের জন্য তিনি কী পরিমাণ ত্যাগ স্বীকার করেছিলেন তা তাঁর হিজরত থেকেই বোঝা যায়। ইসলামের স্বার্থে কাফিরদের রক্তচক্ষু উপেক্ষা করে স্বীয় জন্মভূমির মায়া পরিত্যাগ করে মদিনায় হিজরতের মাধ্যমে তিনি মুসলমানদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তাই মহানবি (স.)-এর হিজরত থেকে আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় হলো যে, ইসলামের স্বার্থে যেকোনো প্রকার ত্যাগ স্বীকার করতে আমাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে। এমনকি এক্ষেত্রে যদি নিজের জন্মভূমি তথা দেশ ছাড়তে হয় তবু এ কাজ থেকে বিরত থাকা যাবে না।