1 Answers
উদ্দীপকে আদর্শ মহাপুরুষ বলতে হযরত মুহাম্মদ (স.)-কে বোঝানো হয়েছে। কারণ উদ্দীপকে উল্লিখিত সামাজিক অবস্থা শুধু তাঁর আবির্ভাবের পূর্বে বিদ্যমান ছিল। হযরত মুহাম্মদ (স.)-এর বাল্যজীবন থেকে আমরা যে শিক্ষা লাভ করি তা হলো-
১. নম্র ও ভদ্র ব্যবহারের শিক্ষা;
২. ধৈর্য ও সহনশীলতার শিক্ষা;
৩. সহজ-সরল জীবনযাপনের শিক্ষা;
৪. সত্যবাদিতা ও আমানতদারিতার শিক্ষা;
৫. সহমর্মিতার শিক্ষা;
৬. উদারতার শিক্ষা;
৭. অন্যের অধিকারের ব্যাপারে সচেতনতার শিক্ষা;
৮. বিশ্বস্ততা রক্ষার শিক্ষা।
সর্বোপরি হযরত মুহাম্মদ (স.)-এর বাল্যজীবন থেকে আমরা সর্বপ্রকার মানবীয় গুণাবলির শিক্ষালাভ করে থাকি। কেননা মানব চরিত্রে যত মহৎ গুণ হতে পারে, হযরত মুহাম্মদ (স.)- এর বাল্যজীবনেই তার পূর্ণ সমাবেশ ঘটেছিল।
4 views
Answered