1 Answers

উদ্দীপক সংশ্লিষ্ট সূরাটি হলো সূরা আত্-তীন। সূরাটি থেকে আমরা যা শিক্ষালাভ করি, তা নিচে বিশ্লেষণ করা হলো-

১. সূরা আত্-তীন আমাদেরকে শিক্ষা দেয় যে, আল্লাহ তায়ালা মানুষকে অতি সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন। তাকে শ্রেষ্ঠ জ্ঞানে বিভূষিত করেছেন। এজন্য মানুষকে সৃষ্টির সেরা জীব তথা আশরাফুল মাখলুকাত বলা হয়। 

২. মানবজাতির দুটি শ্রেণি রয়েছে। প্রথম শ্রেণির মানুষ ইমান আনবে ও সৎকর্ম করবে, তাদের জন্য রয়েছে পুরস্কার। আর দ্বিতীয় শ্রেণির মানুষ এর বিপরীত বিশ্বাস ও কর্মশীল হবে। তাই তাদের অবস্থান হবে সর্বনিম্নস্তরে। এজন্য তাদের শাস্তি ভোগ করতে হবে। 

৩. হাশরে মহান আল্লাহ সবকিছুর হিসাব-নিকাশ নেবেন। তিনি সব বিচারকের মহাবিচারক। আল্লাহ তায়ালা ইনসাফের সঙ্গে সব মানুষের কর্মকান্ডের বিচার করবেন এবং কৃতকর্ম অনুযায়ী ফল দেবেন।

পরিশেষে বলা যায়, মহান আল্লাহ মানবজাতিকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করে তাকে জ্ঞানদান করেছেন। ফলে মানুষ সম্মানিত ও মহিমান্বিত হয়েছে।

4 views

Related Questions