1 Answers
উদ্দীপকের হাদিসটির বাংলা অর্থ- “বিশ্বস্ত, সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদদের সঙ্গে থাকবেন।” (ইবন মাজাহ) এ হাদিস থেকে আমরা যা শিক্ষালাভ করতে পারি তা নিম্নরূপ-
১. ইসলামে পেশা হিসেবে ব্যবসায়কে সবচেয়ে উত্তম বলে আখ্যায়িত করা হয়েছে।
২. ব্যবসায়ের উদ্দেশ্য হলো নির্ভেজাল পণ্য সঠিক পরিমাণে বিক্রি করে মানুষের উপকার করা।
৩. ব্যবসায় জীবিকা অর্জনের একটি সম্ভাবনাময় বিস্তৃত উৎস।
৪. ব্যবসায় বাণিজ্যে ফাঁকি, ধোঁকা এবং প্রতারণা গর্হিত ও মারাত্মক অন্যায় কাজ।
৫. রাসুল (স.) ছিলেন একজন সৎ ব্যবসায়ী।
৬. ব্যবসায় বাণিজ্যে সততা অবলম্বন করা এবং সততার সাথে ব্যবসায় পরিচালনা করা খুবই কঠিন কাজ।
৭. সৎভাবে ব্যবসায় জিহাদের ময়দানে শাহাদাতবরণের মতো কঠিন কাজের সাথে তুলনা করার মতো কাজ। আর শাহাদাত বরণ করা অতীব মর্যাদা ও ফজিলতের কাজ।
৮. এ কারণে মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদদের সাথে থাকবেন।
অতএব, আমাদের কর্তব্য হলো ব্যবসায় সততা ও বিশ্বস্ততার পরিচয় দিয়ে ইহকাল ও পরকালে সোনালি সফলতা লাভ করা।