1 Answers
উদ্দীপকে উল্লিখিত মনীষী হলে জাবির ইবন হাইয়্যান। বিজ্ঞানের বিভিন্ন শাখায় মুসলমানদের গৌরবোজ্জ্বল অবদান রয়েছে। বিশেষ করে মুসলমানগণ আলকেমী বা রসায়ন শাস্ত্রে বিস্ময়কর অবদান রেখেছে। মুসলিম বিজ্ঞানী জাবির ইবন হাইয়্যানকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ রসায়নবিদ হিসেবে গণ্য করা হয়। শুধু রসায়ন নয় বিজ্ঞানের অন্যান্য শাখায়ও জাবির দু হাজারেরও বেশি গ্রন্থ রচনা করেন। জাবির বিজ্ঞানের বিভিন্ন শাখায় গবেষণার প্রেরণা লাভ করেছেন কুরআন মাজীদ থেকে। তাঁর কৃতিত্ব ও অবদান থেকে মিতু এ শিক্ষালাভ করবে যে, মুসলিম জাতি তাদের জ্ঞানের পরিধিকে শুধুমাত্র কতিপয় ধর্মীয় বিধিবিধানের বেড়াজালে বন্দী করে রাখে নি। তাঁরা নিয়মতান্ত্রিক আনুষ্ঠানিক ইবাদতের সাথে সাথে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় সফল গবেষণা পরিচালনা করেছেন। অতএব, মিতুকেও তার লক্ষ্য অর্জনে সচেষ্ট হতে হবে। নিয়মিত ধর্মীয় বিধিবিধান মেনে চলার পাশাপাশি তাকে রসায়ন বিজ্ঞানে উচ্চতর শিক্ষা গ্রহণের ব্রতকে সফল করার জন্য নিয়মিত চেষ্টা চালিয়ে যেতে হবে।