1 Answers
উদ্দীপকে যে শাসকের কথা বলা হয়েছে, তিনি হলেন হযরত উমর (রা.)। কারণ একমাত্র তিনি মহানবি (স.) কর্তৃক ফারুক উপাধিতে ভূষিত হয়েছিলেন। হযরত উমর (রা.) আইনের শাসন ও সাম্য প্রতিষ্ঠার জন্য যে আদর্শ রেখে গেছেন তা যেকোনো রাষ্ট্রনায়কের জন্য অনুকরণীয় আদর্শ হতে পারে। একজন রাষ্ট্রনায়ক তাঁর আইনের শাসন ও সাম্য প্রতিষ্ঠা থেকে যা শিক্ষালাভ করতে পারে-
১. আল্লাহর বাণী ও রাসুল (স.)-এর আদর্শ অনুসরণ করে দেশ শাসন করতে পারেন।
২. অপরাধী যেই হোক তাকে উপযুক্ত শাস্তি দিতে পারেন।
৩. ব্যক্তিগতভাবে এবং সৎ ও প্রতিনিধির মাধ্যমে সাধারণ মানুষ সমস্যাবলি অবহিত হয়ে তা সমাধানের ব্যবস্থা গ্রহণ করতে পারেন।
৪. ধনী-দরিদ্র নির্বিশেষে 'সবাইকে সমান চোখে দেখতে পারেন। ৫. জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগ-সুবিধা সৃষ্টি করতে পারেন।
৬. নিজেকে দেশের প্রধান সেবক মনে করে দেশ ও জনগণের সেবায় আত্মনিবেদিত করতে পারেন। এক্ষেত্রে তিনি স্কল প্রকার অহংকারের ঊর্ধ্বে থাকবেন।