1 Answers
উদ্দীপকের খলিফা হলেন ইসলামের চতুর্থ খলিফা হযরত আলি (রা.)। কারণ তিনি কুরআন, হাদিস ও ব্যাকরণে ছিলেন অসাধারণ পণ্ডিত। তিনি তাঁর বীরত্বের জন্য আসাদুল্লাহ উপাধি পেয়েছিলেন। হযরত আলি (রা.) ছিলেন সরলতা ও আত্মত্যাগের সুমহান আদর্শ। জীবনের শুরু থেকে শেষপর্যন্ত তিনি অনাড়ম্বর জীবনযাপন করতেন। তিনি ছিলেন কঠোর পরিশ্রমী। তাঁর জীবন থেকে আমি যা শিক্ষালাভ করি-
১. সাদাসিধে জীবনযাপন করব। সকল প্রকার দাম্ভিকতা পরিহার করে চলব।
২. নিজের কাজ নিজে করব। অলসতা পরিহার করব।
৩. কখনো কাজের লোকের প্রয়োজন হলে তার সাথে সদাচরণ করব।
৪. পোশাক পরিচ্ছদ, চালচলনে সকল প্রকার অহংকার পরিহার করব।
৫. আমাকে কোনো বিষয়ে ক্ষমতা দেওয়া হলে- আমি ক্ষমতার অপব্যবহার করব না।
4 views
Answered