উদ্দীপকে আলোচিত বায়তুল মালের কাপড়ের ঘটনা থেকে আমরা কী শিক্ষালাভ করতে পারি? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
5 views
1 Answers
উদ্দীপকের বায়তুল মালের ঘটনাটি হযরত উমর (রা.)-এর। সুতরাং উদ্দীপকে 'এ মনীষী' বলতে হযরত উমর (রা.)-কে বোঝানো হয়েছে।
উদ্দীপকে আলোচিত হযরত উমর (রা.)-এর বায়তুল মালের কাপড়ের ঘটনা থেকে আমরা শাসকের জবাবদিহিতার বিধান সম্পর্কে শিক্ষালাভ করি। শাসকের জবাবদিহিতার বিধান আমাদের সমাজে কার্যকর হলে আমরা আদর্শবান জাতিতে পরিণত হতে পারব। এছাড়া বায়তুল মালের কাপড়ের ঘটনা থেকে আমরা সাম্য ও মানবতাবোধের মহান আদর্শ শিক্ষালাভ করি। হযরত উমর (রা.)-এর আলোচ্য ঘটনার মাধ্যমে সাম্য ও মানবতাবোধের মহান আদর্শ পরিস্ফুট হয়ে ওঠে।
অতএব বলা যায়, মানবদরদি হযরত উমর (রা.)-এর বায়তুল মালের কাপড়ের ঘটনা থেকে আমরা শাসনব্যবস্থায় জবাবদিহিতা, সাম্য ও মানবতাবোধের আদর্শে উদ্বুদ্ধ হওয়ার শিক্ষালাভ করি।
5 views
Answered