1 Answers

উদ্দীপকে সৌরভের আলোচ্য উক্তি থেকে আমি এ শিক্ষালাভ করতে পারি যে, এ পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তিনি অনেক ক্ষমতাবান এবং দয়ালু। কারণ যদি আমরা তাঁর কোনো সৃষ্টি নিয়ে গভীরভাবে ধ্যান করি তাহলে বুঝতে পারি সৃষ্টিকর্তার গঠনশৈলী অসাধারণ। যা মানুষের দ্বারা তৈরি করা সম্ভব নয়। প্রকৃতির এক অসাধারণ রহস্য ঝর্ণার দিকে তাকালেই সৃষ্টিকর্তার মহিমা এবং নির্ভুল সৃষ্টিশীলতা ফুটে ওঠে। কঠিন শিলা এবং মাটি ভেদ করে দাড়িয়ে আছে শতসহস্র বৃক্ষ। তার নিচ দিয়ে বিন্দু বিন্দু পানি মিলে তৈরি হয় বিশাল ঝর্ণা। যা মানুষের দ্বারা সৃষ্টি কখনও সম্ভব নয়। আবার এই ঝর্নার পানি পান করে বেঁচে থাকে অসংখ্য মানুষ এবং জীবজন্তু। এর মাধ্যমে আমরা স্রষ্টার মহিমা বুঝতে পারি। অবশেষে একথা বলতে পারি, জ্ঞানের মাধ্যমে স্রষ্টার সন্ধান উত্তম পথ।

5 views

Related Questions