উদ্দীপকে সুব্রতের জীবনাদর্শের প্রতিফলন তুমি তোমার জীবনে কীভাবে ঘটাতে পার? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে সুব্রত ধর্ম শিক্ষায় উজ্জীবিত হয়ে সমাজের সকল ভেদাভেদ অবসানে ঘোর প্রচেষ্টা চালান। সেকালে ব্রাহ্মণ সম্প্রদায় অন্যান্য সম্প্রদায়ের থেকে নিজেদের আলাদা করে উপস্থাপনের জন্য চিহ্ন হিসেবে গলায় পৈতা ব্যবহার করত। সুব্রত এ পৈতাকেই জাতিভেদের চিহ্ন হিসেবে মনে করেন। যারা পৈতা ব্যবহার করত সমাজে তাদের মর্যাদা ছিল অন্যদের চেয়ে অনেক বেশি। ফলে। সমাজে অসহযোগিতার মাত্রা বেড়ে যায়। এ বিষয়টি সুব্রতকে দারুণ পীড়া দিয়েছিল। পরবর্তীতে এ পৈতাই সকল জাতির সহঅবস্থানের পথে প্রধান বাধা হিসেবে আবির্ভাব হয়। সুব্রতর অনুপ্রেরণা ব্রাহ্মণ সমাজের পৈতা ত্যাগের মাধ্যমে আমি এ শিক্ষা গ্রহণ করেছি যে, সমাজের শান্তিশৃঙ্খলা ধরে রাখা এবং সৃষ্টিকর্তার সকল সৃষ্টিকে ভালোবাসতে হলে জাতিভেদকারী কোনো চিহ্ন রাখব না। আমিও সুব্রতের মতো একটি উদার সমাজ গঠনে উদ্যোগী হব। যেখানে প্রত্যেকেই সমান অধিকার এবং সুযোগ-সুবিধা ভোগ করবে।