1 Answers
ঈশ্বরের লীলা দর্শনে শ্রীবিজয়কৃষ্ণ যে অহিংস হৃদয়ের কথা বলেছেন তার শিক্ষা আমার জীবনে হিংসাশূন্য হৃদয়ে ঈশ্বরের আরাধনা করার মাধ্যমে প্রতিফলন ঘটাতে পারি। শ্রীবিজয়কৃষ্ণ ছিলেন একজন ধর্মপরায়ণ ব্যক্তি। তিনি হরিনামে প্রেম লাভ করার উদ্দেশ্যে অনেক উপদেশ প্রদান করেছেন। তিনি বলেছেন যে, অন্তরে হিংসা থাকলে ঈশ্বর-এর লীলা দর্শন হয় না। যদি কিছু সময়ের জন্যও হৃদয় হিংসাশূন্য হয়, তখন লীলা দর্শন হতে পারে। এ কথার দ্বারা বোঝা যায় যে, ঈর্ষাকাতর মনে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারে না। তাই আমি কখনো কাউকে হিংসা করব না। সরল মনে এবং শ্রদ্ধাকাতর চিত্তে ঈশ্বরের আরাধনায় মনোনিবেশ করব। সবাইকে ভালোবাসব এবং সকল প্রকার হিংসা ও অশুভ চিন্তা পরিহার করব। শ্রীবিজয়কৃষ্ণের এ উপদেশকে যদি আমি জীবনে প্রয়োগ করতে পারি তবে ঈশ্বরের লীলা দর্শন করতে পারব। এভাবে যদি হিংসাশূন্য হয়ে জীবন অতিবাহিত করতে পারি তবেই আমি শ্রীবিজয়কৃষ্ণের অহিংস হৃদয়ের কথা ও তার শিক্ষাকে আমার জীবনে প্রতিফলিত করতে পারব।